পরিবেশবান্ধব ব্যাগে ঐতিহ্যের ছোঁয়া অনেক স্বপ্ন নিয়ে রাজধানীর একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় কাজ শুরু করেছিলেন রংপুরের জুয়েনা ফেরদৌস মিতুল। কিন্তু সে চাকরি স্থায়ী হয়নি। ২০১৭ সালে সব ছেড়ে চলে যান রংপুরে। বিয়ে বিচ্ছেদের কারণে শুরুতে দুই সন্তান নিয়ে জীবনধারণে খানিকটা হোঁচট খেতে হয় তাঁকে। পরে চাকরি নেন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে। করোনার সময়ে সেটাও চলে যায়। এরপর দিশেহারা হয়ে পড়েন তিনি। হঠাৎ এক বন্ধুর পরামর্শে শুরু করেন কারুশিল্প প্রতিষ্ঠান ‘আহ্লাদ’। নিজস্ব নকশায় তৈরি পরিবেশবান্ধব পাটের ব্যাগ বানিয়ে গল্পটা সাফল্যের দিকে ঘুরিয়ে দিয়েছেন জুয়েনা। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে তৈরি ব্যাগ রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহের পাশাপাশি যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে। সেসঙ্গে কর্মসংস্থান হয়েছে বেশকিছু নারীর। জুয়েনা জানান, ২০১৭ সালে সুইডেন প্রবাসী এক বন্ধু ফোন করে জানায়, তার কিছু পরিবেশবান্ধব ব্যাগ প্রয়োজন। সেই ব্যাগের উপাদান খুঁজতে গিয়ে পাটজাতীয় পণ্যের প্রতি তিনি আগ্রহী হয়ে ওঠেন। প্রশিক্ষণ নিয়ে এবং বিভিন্ন কারখানা পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নতুন করে ...
Posts
Showing posts from August, 2025
- Get link
- X
- Other Apps
উত্তরে হারিয়ে যাচ্ছে শতবর্ষের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প উত্তরের বিভিন্ন গ্রামে একসময় বাঁশ শিল্পের জমজমাট ব্যবসা ছিল। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই শিল্প। ডিজিটাল প্রযুক্তি প্রবেশ করায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প এখন মুখ থুবড়ে পড়েছে। রংপুর বিভাগীয় ক্ষুদ্র ও কুটির শিল্প অধিদপ্তর জানায়, উত্তরের ৮ জেলার ১১৪টি গ্রামের মানুষ বাঁশ শিল্পে কর্মরত থেকে পরিবার-পরিজন পরিচালনা করত। কিন্তু সময়ের পরিক্রমায় দেশ ডিজিটাল এবং আধুনিকায়নের যুগে প্রবেশ করায় ঐতিহ্যবাহী এই শিল্প এখন হারিয়ে যেতে বসেছে। রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর জানান, একসময় বাঁশ শিল্পে এই অঞ্চলের ৭০ হাজার পরিবার তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে এই শিল্পে কর্মরত রয়েছে মাত্র ১২ হাজার পরিবার। প্রতিদিনই কমছে এই শিল্পের ব্যবহার। তাই এই শিল্পের শিল্পীরা এখন পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। এই চিত্র শুধু রংপুরেই নয়, উত্তরের ৮ জেলা লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়েও। আধুনিকতার কারণে এসব জেলা থেকে হারিয়ে যেতে বসেছে বাঁশ শিল্প। তবে বিসিকের কর্মকর্তারা জানি...
- Get link
- X
- Other Apps
সংযুক্ত আরব আমিরাত ৪০০ জন বাংলাদেশি ড্রাইভার নিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্র পরিচালিত পরিবহন সংস্থা দুবাই ট্যাক্সি কর্পোরেশন বাংলাদেশ থেকে ৪০০ জন ড্রাইভার নিয়োগ করবে। এই উদ্দেশ্যে, ৯, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (BKTTC) তিন দিনের একটি নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) উপ-পরিচালক এম আব্দুল গাফফার স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএমইটি জানিয়েছে, নিয়োগ সংস্থা আল-আনাস ওভারসিজ দুবাই ট্যাক্সি কর্পোরেশনের জন্য ৪০০ জন পুরুষ ড্রাইভার নিয়োগের জন্য চাহিদাপত্র এবং কর্তৃপক্ষের একটি চিঠি উভয়ই পেয়েছে। নির্ধারিত নির্বাচন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য BKTTC একটি চাকরি মেলার আয়োজন করবে।
- Get link
- X
- Other Apps
কাজ শেষ হওয়ার আগেই রংপুরে নদী তীর রক্ষা বাঁধে ধস রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আখিরা শাখা নদীর তীর রক্ষা বাঁধের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে বলে বাঁধের এই দশা হয়েছে বলে অভিযোগ তাদের। পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) তত্ত্বাবধানে পরিচালিত আখিরা শাখা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির মধ্যে তড়িঘড়ি করে কাজ করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। কোটি কোটি টাকা খরচ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির কারণে নদীর তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। তবে ব্লক ধসে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করলেও নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে মাটির সমস্যার কথা জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাউবো সূত্রে জানা গেছে, নদী তীর সংরক্ষণ, খালবিল পুনর্খনন ও জলাবদ্ধতা নিরসন (১ সংশোধিত) প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নে ৮০০ মিটার নদী তীর সংরক্ষণ বাঁধের কাজ চলছে। ৫ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৭৪৭ টাকার কাজটি করছেন রংপুরের ঠিকাদার ভরত প্রসাদ। দুই বছর মেয়াদি কাজটি শুরু...
- Get link
- X
- Other Apps
প্রশাসন ভাঙলো বসতবাড়ি : রংপুরে খোলা আকাশের নিচে ৩ কৃষক পরিবার আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। স্কুল ঘর এবং গাছতলায় আমরা বসবাস করছি। ছেলেমেয়েসহ নিদারুণ কষ্টে দিন যাচ্ছে। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। উচ্ছেদ অভিযানে সংশ্লিষ্টদের ভুলে তিনটি কৃষক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করার সময় সঠিকভাবে জমির সার্ভে না করে ভুল দাগে অভিযান পরিচালনা করেন দায়িত্ব প্রাপ্তরা। আর সেই ভুলের মাশুল দিচ্ছেন তিনটি গরিব পরিবার। এদিকে দুর্ভোগ মাথায় নিয়ে বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ধর্ণা দিলেও কোনো সুফল মিলছে না রংপুরের মিঠাপুকুর উপজেলার ভুক্তভোগীদের। বসতবাড়ি ভেঙে ফেলার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পূর্ণবাসনের দাবিতে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ ও সংবাদ সম্মেলনে উপস্থাপিত কাগজপত্র সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর নয়াপাড়া মৌজায় মৃত এছার উদ্দিনের দুই ছেলে সাখাওয়াত মিয়া ও এছাহাক মিয়া মিঠাপুকুর সিনিয়র সহকারী জজ আদালতে জমিজমা সংক্রান্ত মামলা করেন। মামলায় বলদিপুকুর নয়াপাড়া মৌজ...
- Get link
- X
- Other Apps
রংপুরের তিন বন্ধু সাতরাচ্ছিলেন নদীতে, তলিয়ে গেলেন একজন দিনাজপুরের ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে ইসমাইল হোসেন (১৮) নামের এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও রংপুরের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ইসমাইল হোসেন একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় স্থানীয় একটি বাজারের কারখানায় সীমানাবেস্টনীর জাল তৈরির কারিগর ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে থানা–পুলিশ জানায়, ইসমাইল হোসেন তাঁর দুই বন্ধু নূর ইসলাম (২০) ও সোহানুর রহমানকে (২১) সঙ্গে নিয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিকে করতোয়া নদীতে গোসল করতে যান। এ সময় তিনজন নদীতে নেমে নদীর পশ্চিম পাড় থেকে সাঁতরে পূর্ব পাড়ে যান। পরে তাঁরা আবারও পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসার জন্য একসঙ্গে সাঁতার দেন। কিছুক্ষণ পর নূর ইসলাম ও সোহানুর রহমান সাঁতার কেটে পশ্চিম পাড়ে পৌঁছালেও তাঁরা নদীতে ইসমাইল হোসেনকে দেখতে পাননি। এ সময় তাঁরা নদীতে ইসমাইল হোসেনকে খোঁজ...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে ৩ বছরে দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে (প্রায় ২৮ শতাংশ)। ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এক গবেষণার ফলাফল তুলে ধরেন। ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে, অতি দারিদ্র্যের হার তিন বছর আগের ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। গত মে মাসে ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন ব্যক্তির মতামতের ভিত্তিতে এ গবেষণা করা হয়। গত তিন বছরের ব্যবধানে শহরের একটি পরিবারের মাসিক আয় কমেছে। কিন্তু খরচ বেড়ে গেছে বলে পিপিআরসির গবেষণায় পাওয়া গেছে। শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় ৪০ হাজার ৫৭৮ টাকা। খরচ হয় ৪৪ হাজার ৯৬১ টাকা। অথচ ২০২২ সালে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। গ্রামের একটি পরিবারের গড় আয় ২৯ হাজা...
- Get link
- X
- Other Apps
দুদকের গণশুনানি দ্বিগুণ, দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধেও জোর দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধ কার্যক্রম জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গত বছরের তুলনায় এবার দ্বিগুণসংখ্যক জেলায় গণশুনানি কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি। গত বছর ১৪টি জেলায় গণশুনানি হওয়ার কথা থাকলেও ১২টিতে হয়। এ বছর ২৫টি জেলায় গণশুনানি আয়োজনের তালিকা প্রকাশ করা হয়েছে। দুদকের এই কর্মসূচি অর্থবছর অনুসারে হয়ে থাকে। গত জুলাই থেকে আগামী বছরের জুন পর্যন্ত ২৫টি জেলাকে গণশুনানির তালিকায় আনা হয়েছে। ইতোমধ্যে গত ১০ ও ১১ আগস্ট বগুড়া ও জয়পুরহাটে দুটি গণশুনানি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী রবিবার সিরাজগঞ্জ ও সোমবার টাঙ্গাইল জেলায় গণশুনানি আয়োজনের কথা রয়েছে। এ ব্যাপারে দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন খবরের কাগজকে বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দুদকের সার্বিক তত্ত্বাবধানে জেলা-উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী আলোচনা সভা, সেমিনার, মানববন্ধন, র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ জনসচেতনতামূলক কার্যক্রম হয়ে থাকে। তবে দুর্ন...
- Get link
- X
- Other Apps
ডাকসু নির্বাচন স্বপ্নের ফেরিওয়ালা হতে চান তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া শেষ হয়েছে। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১ হাজার ৬১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ২৬২ পদের বিপরীতে এই দেড় হাজারের বেশি প্রার্থী শিক্ষার্থী প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। আগামী ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক মনোয়নপত্র জমার মাধ্যমে নির্বাচনে নয়টি পূর্ণাঙ্গ প্যানেলে ভোটে লড়বে। এ ছাড়া আংশিক একটি প্যানেলও রয়েছে। সব প্যানেলেই বৈচিত্র্য আনার চেষ্টা দেখা গেছে। অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে ছয়টি ছাত্র সংগঠন একটি পদে প্রার্থী দেয়নি। অন্যরা ইনক্লুসিভ প্যানেল তৈরির চেষ্টা করেছে। মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি ৪৬৭ জন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনসংশ্লিষ্টরা জানান, ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা দেননি ১৪৯ জন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ব্রিফিংকালে জানান, ডাকসুতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। হ...
- Get link
- X
- Other Apps
গাজায় সংযুক্ত আরব আমিরাতের মানবিক প্রচেষ্টার উদ্যোগ বিশ্বের কাছে এক অনন্য মানবিক কার্যক্রমের উদাহরণ সংযুক্ত আরব আমিরাত (UAE) গাজা উপত্যকায় বিশেষ করে চলমান সংকট মোকাবেলায় ব্যাপক মানবিক সহায়তা প্রদান করে আসছে। এই প্রচেষ্টার মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা এবং অবকাঠামোগত সহায়তা, যা প্রায়শই বিমান থেকে ত্রাণ পাঠানো এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে সরবরাহ করা হয়। গাজায় সংযুক্ত আরব আমিরাতের মানবিক কাজ ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। এসকল উদ্দ্যোগের কিছু উল্লেখযোগ্য প্রকল্প তুলে ধরা হলো:- অপারেশন চিভালরাস নাইট ৩: "অপারেশন চিভালরাস নাইট ৩" হল গাজার জনগণকে সাহায্য ও সহায়তা প্রদানের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি চলমান মানবিক উদ্যোগ । এই অভিযানের মধ্যে রয়েছে বিভিন্ন ত্রাণ প্রচেষ্টা, যার মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং আশ্রয় সামগ্রী সরবরাহ, সেইসাথে মাঠ হাসপাতাল স্থাপন এবং পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলিতে অ্যাক্সেস উন্নত করা। এই ব্যাপক অভিযানে বিভিন্ন ধরণের সাহায্য অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে বিমান ...
- Get link
- X
- Other Apps
স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে যা করলেন স্বামী বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা করেছেন শানু (২৬) নামে ভারতের উত্তর প্রদেশের এক নারী। অভিযোগ, স্বামী তাকে নিয়মিত শারীরিকভাবে হেয় করতেন এবং বারবার বলতেন, তিনি যেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে হন। গত সপ্তাহে গাজিয়াবাদের মুরাদনগরের ওই নারী থানায় গিয়ে অভিযোগ করেন। ওই নারী জানান, শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা, পণ দাবি ও অবশেষে জোর করে গর্ভপাত করানোর শিকার হয়েছেন তিনি। বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছেন এবং আদালতে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, গত ৬ মার্চ শিবম উজ্জ্বল নামে এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে শানুর বিয়ে হয়। বিয়েতে শানুর পরিবার ব্যয় করে প্রায় ৭৬ লাখ টাকা, যার মধ্যে ছিল ১৬ লাখ টাকার গহনা, ২৪ লাখ টাকার মাহিন্দ্রা স্করপিও গাড়ি ও নগদ ১০ লাখ টাকা। কিন্তু বিয়ের পর থেকেই শানুর জীবনে নেমে আসে দুঃস্বপ্ন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত নির্যাতন শুরু করেন। অভিযোগ অনুযায়ী, শিবম প্রায়ই বলতেন যে তিনি নোরা ফাতেহির মতো স্ত্রী পেতে পারতেন। এজন্...
- Get link
- X
- Other Apps
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক বিএনপির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় গুলশান চেয়ারপার্সন অফিসে এ বৈঠক হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বেঠকে বিএনপির পক্ষে অংশ নেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। আইআরআইয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
- Get link
- X
- Other Apps
ক্রিকেটের দুর্নীতিবাজদের বাংলাদেশ ছাড়া করবেন মার্শাল সংবাদ সম্মেলন শেষ করেই আবার হোটেলের ভেতরে ঢুকলেন অ্যালেক্স মার্শাল। বাইরে থাকা সাংবাদিকদের দেখিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তাঁকে বললেন, ‘দেখেছ, কেমন জনপ্রিয়তা খেলাটার…!’ আইসিসিতে কাজ করার সময় থেকেই মার্শালের সঙ্গে পরিচয় আমিনুলের। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে উদ্দেশ্য করে তিনিও বললেন, ‘তুমিও তো দেখছি এখানে বেশ জনপ্রিয়…!’ বাংলাদেশে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে ক্রিকেটকে ঘিরে এখানে ফিক্সিংয়ের বিষবাষ্পও কম ছড়াচ্ছে না। অ্যালেক্স মার্শালকে আনা সে কারণেই। এক বছরের চুক্তিতে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে কাল রাতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের এই দুর্নীতি দমন বিশেষজ্ঞ। বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রিকেটের দুর্নীতিবাজদের জন্য কড়া এক হুমকিই দিয়েছেন মার্শাল, ‘আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব, যারা সবাইকে এ বিষয়ে সচেতন করবে। তারা যেন বুঝতে পারে এসবের কী বিপদ আছে। দলের ভেতরেও একটা নিরাপত্তা থাকবে। আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজেরা যেন ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদ...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে সাত মাসে অন্তত ৩৬৩টি পারিবারিক সহিংসতা, নিহত ৩২২ জন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ‘১০৯’-এর তথ্য চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য সহায়তা চেয়ে কল এসেছে ৪৮ হাজার ৭৪৫টি। বাংলাদেশে সাত মাসে অন্তত ৩৬৩টি পারিবারিক সহিংসতা, নিহত ৩২২ জন আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, চেষ্টা করে যাব: ইউনূস বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে রিপোর্টে যা থাকছে সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজার ঘোরানোর অভিযোগ ডার্বি জয় ফিলিস্তিনি রশিদকে উৎসর্গ ইস্টবেঙ্গল ফুটবলারদের বাংলাদেশে সাত মাসে অন্তত ৩৬৩টি পারিবারিক সহিংসতা, নিহত ৩২২ জন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। ৩২২ জনের মধ্যে ২০৮ জন নারী ও শিশু হত্যার শিকার। বাকি ১১৪ জন আত্মহত্যা করেছেন। আসকের তথ্য বলছে, সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে—১৩৩ জন নারী যেখানে শিকার। স্বামীর পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন ৪২ জন। আর ৩৩ জন হত্যার শিকার হয়ে...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে চাল রপ্তানির হিড়িকে ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত বাংলাদেশ সরকারের শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্তের পর মাত্র দুই দিনে ভারতে চালের দাম ১৪ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক পড়ে যাওয়ায় দেশটির অভ্যন্তরীণ সরবরাহে সাময়িক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় জাতের চালের খুচরা দামও বেড়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ৫ লাখ টন চাল শুল্কমুক্ত আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে রপ্তানির জন্য হুমড়ি খেয়ে পড়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা বলেন, ঢাকা যে চালের ওপর থেকে ২০ শতাংশ আমদানি শুল্ক তুলে নেওয়ার পরিকল্পনা করছে, সেই খবর তারা আগে থেকেই পেয়েছিলেন। সেজন্যই তারা পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছে চাল মজুত করতে শুরু করেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় বুধবার। এর পরপরই ভারত থেকে চাল পাঠানো শুরু হয়। ভারতের বাজারে ভোক্তা পর্যায়ে স্বর্ণা জাতের চালের দাম কেজিতে ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি, মিনিকেটের দাম ৪৯ রুপিথেকে বেড়ে...
- Get link
- X
- Other Apps
বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সাম্প্রতিক ‘বৃহত্তর ইসরায়েল’ মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ৩১টি আরব ও ইসলামি দেশ। শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়াসহ দেশগুলো এবং আরব লীগ, ওআইসি ও জিসিসি’র মহাসচিবরা একত্রিত হয়ে বলেছে, তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বলপ্রয়োগ বা দমননীতি কোনোভাবেই মেনে নেবে না। বিবৃতিতে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ‘ই-ওয়ান সেটেলমেন্ট প্রকল্প’ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে। এ কার্যক্রমকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারে সরাসরি আঘাত হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের আলোকে দখলকৃত ভূমির জনসংখ্যাগত বা আইনি অবস্থান পরিবর্ত...
- Get link
- X
- Other Apps
সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিপাইনের বাণিজ্য আলোচনায় বিনিয়োগ সম্পর্ক জোরদার করার কথা বলা হয়েছে গত জুলাই মাসে বাণিজ্য সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) স্বাক্ষরের পর সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিপাইন বাণিজ্য আলোচনা করেছে। বিদেশ বাণিজ্যমন্ত্রী ডঃ থাইন বিন আহমেদ আল জেইউদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদল এবং সংযুক্ত আরব আমিরাতের ফিলিপাইন বিজনেস কাউন্সিলের মধ্যে বৈঠকে উভয় পক্ষের ব্যবসায়ী সম্প্রদায় এবং বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা এবং সম্প্রসারণের উপায়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। বৈঠকে আল জেইউদি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের কথা তুলে ধরেন, ২০২৫ সালের প্রথমার্ধে তেল-বহির্ভূত বাণিজ্য ২৫৭.৭ মিলিয়ন ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে, তেল-বহির্ভূত বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ৯৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ডঃ থাইন বিন আহমেদ আল জেইউদি ফিলিপাইনের ব্যবসায়িক কাউন্সিলের সাথে সাক্ষাত করেছেন, যাতে উভয় দেশের মধ্যে বেসরকারি খাতের সম্পর্ক সম্প্...
- Get link
- X
- Other Apps
চট্টগ্রাম বন্দর: ডিসেম্বরের মধ্যে ডিপি ওয়ার্ল্ড ইউএই সহ বিদেশী অপারেটররা দায়িত্ব নেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ঘোষণা করেছেন যে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া টার্মিনাল এবং বে টার্মিনাল পরিচালনার জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটর নিয়োগ করা হবে। গত রবিবার ৪ নম্বর গেটে বন্দর ব্যবহারকারীদের জন্য একটি সার্ভিস ডেস্ক উদ্বোধনের পর তিনি এই বিবৃতি দেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন বন্দর কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত আগস্টে এই কন্টেইনার টার্মিনালগুলির জন্য বিদেশী অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। এই পরিকল্পনার আওতায়, সরকার এনসিটির জন্য সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, লালদিয়া চর টার্মিনালের জন্য নেদারল্যান্ডস-ভিত্তিক এপিএম টার্মিনাল, বে টার্মিনাল প্রকল্পগুলির একটির জন্য ডিপি ওয়ার্ল্ড এবং অন্যটির জন্য সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশন...
- Get link
- X
- Other Apps
সাব্বির-রোমার নেতৃত্বে রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহাবির হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোমা। রোববার (১০ আগস্ট) নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। ছেলে ও মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, চুড়ুইভাতি ও সর্বশেষ আলোচনা সবার মাধ্যমে ২০২৫-২৬ সময়কালের কমিটি ঘোষণা করা হয়। সকলের সহযোগিতা চেয়ে বর্তমান কমিটির সভাপতি মো. সাহাবির হোসেন সাব্বির বলেন, ‘প্রথমেই অশেষ কৃতজ্ঞতা সৃষ্টি কর্তার উপর যিনি আমাকে এ সম্মান দান করেছেন। সেই সাথে আমার প্রতি আস্থা রাখার জন্য সদ্য সাবেক কমিটিকে আন্তরিক ধন্যবাদ। নিজেদের অধিকার আর ব্যক্তি বিকাশের অন্যতম একটি মাধ্যম হিসেবে গড়ে তুলতে চাই এই এসোসিয়েশনকে সেই সাথে ঐক্যের একটা নিদর্শন রাখতে চাই। আর এই বিশ্ববিদ্যালয়ের গর্ব করে তুলতে চাই RDSA ...
- Get link
- X
- Other Apps
নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩ নং ভোটকেন্দ্র) পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আপনারা সবসময় আমাদের প্রশ্ন করেন দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কেমন। এখানে আপনারা যারা আছেন তারা সমাজের উচ্চ শ্রেণির এবং সচেতন লোক। আপনাদের এখানে কন্ট্রোল করতে কতটুকু সমস্যা দেখেন। তাহলে দেশের পুরো ১৮ কোটি মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনীর আওতায় আনতে কি পরিমাণ কষ্ট তা হয়তো আপনারাও রিয়েলাইজ করতে পারছেন। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি র্যাব সদর দপ্তর পরিদর্শনে গিয়েছিলাম, আমি জেলখানা পরিদর্শনে আসছি, তারপর এখানে একটা ভোটকেন্দ্র হবে সেটা দেখার জন্য পরে একটা থানা পরিদর্শন করেছি। আমার এটা পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সরকার কিন্তু একটা নির্বাচনের ঘোষণা করেছে। তবে এবারের নির্বাচন যেন শান্তি-শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে হয় এ বিষয়ে আ...
- Get link
- X
- Other Apps
স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা চাই কোনো নিরীহ লোক যেন আইনের আওতায় না আসে, এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩নং ভোটকেন্দ্র) পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা ব্যবস্থার অনেক অবনতি হয়েছে। ইতোমধ্যে ২০ জন মানুষ খুন হয়েছে। এ অবস্থায় নির্বাচনের সময় কোনো বড় শঙ্কা দেখছেন কি না– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু আমরা নির্বাচনটা চাইছি না, জনগণসহ সবাই চাইছে একটা সুষ্ঠু নির্বাচন। একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের যতভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে নেব। অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি গতকালও (রোববার) বলেছি, আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি, উদ্ধারও হচ্ছে। আপনারাও রিপোর্ট করছেন, প্লাস আমরা একটা পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তি দিচ্ছি– যে ইনফরমেশন দিতে পারবে তা...
- Get link
- X
- Other Apps
জেনেভা ক্যাম্পে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২ রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর অভিযান শুরু হয়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপর তারা জামিনে এসে ফের তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব। তিনি জানান, সংঘর্ষের সময় শাহ আলম নামে একজনকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম সেলুনে কাজ করতো। তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয...
- Get link
- X
- Other Apps
ট্যাক্স-বিল পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে দক্ষিণ সিটি-বিকাশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ট্যাক্স ও বিল পরিশোধ সহজীকরণে সমঝোতা স্মারকের নীতিগত অনুমোদন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভা। ফলে ট্যাক্স-বিল পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে দক্ষিণ সিটি এবং বিকাশ। সোমবার (১১ আগস্ট) নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসকমো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য এই সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতেভ গত ৩০ জুন অনুষ্ঠিত সপ্তম কর্পোরেশনের সভার কার্যবিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ট্যাক্স ও বিল যেমন ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া ও সালামি পরিশোধ ইত্যাদি সহজ করতে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফলে নগরবাসীর সময় ও অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি ডিএসসিসির...