বাংলাদেশে সাত মাসে অন্তত ৩৬৩টি পারিবারিক সহিংসতা, নিহত ৩২২ জন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ‘১০৯’-এর তথ্য

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য সহায়তা চেয়ে কল এসেছে ৪৮ হাজার ৭৪৫টি।

বাংলাদেশে সাত মাসে অন্তত ৩৬৩টি পারিবারিক সহিংসতা, নিহত ৩২২ জন

আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, চেষ্টা করে যাব: ইউনূস

বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে রিপোর্টে যা থাকছে

সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজার ঘোরানোর অভিযোগ

ডার্বি জয় ফিলিস্তিনি রশিদকে উৎসর্গ ইস্টবেঙ্গল ফুটবলারদের

বাংলাদেশে সাত মাসে অন্তত ৩৬৩টি পারিবারিক সহিংসতা, নিহত ৩২২ জন

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। ৩২২ জনের মধ্যে ২০৮ জন নারী ও শিশু হত্যার শিকার। বাকি ১১৪ জন আত্মহত্যা করেছেন।

আসকের তথ্য বলছে, সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে—১৩৩ জন নারী যেখানে শিকার। স্বামীর পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন ৪২ জন। আর ৩৩ জন হত্যার শিকার হয়েছেন নিজ পরিবারের সদস্যদের হাতে।

অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ‘১০৯’-এর তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য সহায়তা চেয়ে কল এসেছে ৪৮ হাজার ৭৪৫টি।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর তথ্য অনুসারে, গত জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাড়ে ৮ মাসে নারী নির্যাতনের ঘটনায় ১৭ হাজার ৩৪১টি কল এসেছে। এর মধ্যে পারিবারিক নির্যাতনের অভিযোগে কল এসেছে ৯ হাজার ৭৪৬টি। এসব কলের মধ্যে শুধু স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এসেছে ৯ হাজার ৩৯৪টি।

Comments

Popular posts from this blog