বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
বিএনপির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় গুলশান চেয়ারপার্সন অফিসে এ বৈঠক হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বেঠকে বিএনপির পক্ষে অংশ নেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
আইআরআইয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
Comments
Post a Comment