Posts

Showing posts from September, 2025
Image
  অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের কারণে আপনারও কি আঙুল ব্যথা করে এখন আমাদের অনেকেরই দিন শুরু হয় মুঠোফোন চেক করতে করতে। আবার অনেকের তো মুঠোফোন স্ক্রল না করলে ঠিকভাবে ঘুমই ভাঙে না। শুধু কি তাই? আমাদের দিনের শেষও হয় মুঠোফোন হাতে নিয়েই। মাঝেমধ্যে তো ঘুমচোখে রিল দেখতে দেখতে মুঠোফোন হাত ফসকে মুখের ওপর এসে পড়ে। এভাবে মাত্রাতিরিক্ত মুঠোফোন চালানোর জন্য বিশ্বজুড়ে দেখা দিচ্ছে হাত ও আঙুলের নানা ধরনের সমস্যা। এ সমস্যাকে গেমার্স থাম্ব, টেক্সট ক্ল, ট্রিগার ফিঙ্গার, স্মার্টফোন পিঙ্কিসহ দেওয়া হয়েছে বিভিন্ন নাম। জাপানি ভাষায় একে বলা হচ্ছে ‘সুমাহো ইউবি ’ সুমাহো ইউবি কেন হয় টোকিওর হিগাশি-শিনজুকু অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাব ক্লিনিকের প্রধান চিকিৎসক তাতসুনোবু ইকেদা জানান, সুমাহো ইউবি হলো টেন্ডোনাইটিস বা আর্থ্রাইটিসের মতো অবস্থার একটি সাধারণ নাম। ১০ বছর বা তার বেশি বয়সী ৫০০ ব্যক্তির ওপর সম্প্রতি জাপানে করা এক জরিপ অনুসারে, প্রায় ৯০ শতাংশই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে সরাসরি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের ফলে আঙুল এবং কবজিতে ব্যথা হয়। এ ছাড়া ঘাড়, কাঁধ ও কনুইয়ে হতে পারে ...
Image
  জনগণের নির্বাচন ভাবনা জরিপ পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হলে ৯৪ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। আর সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশ উত্তরদাতার। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ‘জনগণের নির্বাচন ভাবনা’ নিয়ে দ্বিতীয় দফার প্রথম পর্বের জরিপে এই ফলাফল উঠে এসেছে। আজ রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। অনুষ্ঠানে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন ভোটার। জরিপে ফলাফলে দেখা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছেন ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। ৬৯ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। ৭৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, তাঁরা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন। তবে ৫৬ শতাংশ উত্তরদাতা আইনশৃঙ্খলা পরিস্থিতি...
Image
 মালয়েশিয়ায় রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা আটকে আছে শুল্ক বাধায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। আট লাখের বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করেন দেশটিতে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পেলেও তাতে বাংলাদেশের হিস্যা অনেক কম। বিশেষ করে উচ্চ শুল্ক বাধার কারণে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি আশানুরূপ বাড়ছে না। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে মালয়েশিয়াকে ২০ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক দেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অথচ ভারত, চীন ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলো শুল্কমুক্ত বা কম শুল্ক–সুবিধায় দেশটিতে পণ্য রপ্তানি করছে। কারণ, এসব দেশের সঙ্গে মালয়েশিয়ার দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ রয়েছে। এফটিএ না থাকায় মালয়েশিয়াতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি রপ্তানিকারকেরা তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন। এ জন্য তাঁরা দ্রুততম সময়ের মধ্যে দেশটির সঙ্গে এফটিএ করার দাবি জানিয়েছেন। ২৮০ কোটি ডলারের বাণিজ্য বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২৮০ কোটি মার্কিন ডলারের। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে মাত...
Image
 অস্কার দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের পাঁচটি সিনেমা অস্কারের দৌড়ে রয়েছে। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি সিনেমা জমা পড়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। তিনি জানান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা দিয়েছে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি হলো ‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন, প্রযোজনা সংস্থা: ফিউশন পিকচার), ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী, প্রযোজনা সংস্থা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড), ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান, প্রযোজনা সংস্থা: টিএম ফিল্মস), ‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত, প্রযোজনা সংস্থা: ফ্রেম পার সেকেন্ড) এবং ‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজ...
Image
  ১৯ দিনে ৬৮ মিছিল হাসিনার দলের, হিমশিম ইউনূস সরকার ‘কর্তব্যে গাফিলতির জন্য’ কয়েক জন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে সাম্প্রতিক কালে ঢাকায় একের পর এক আওয়ামি লিগের মিছিলে ঘুম নষ্ট হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। মুহাম্মদ ইউনূসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে— মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে। ইতিমধ্যেই ‘কর্তব্যে গাফিলতির জন্য’ কয়েক জন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। চট্টগ্রামে নিষিদ্ধ দলের (আওয়ামি লিগ) সমর্থকদের বাড়ি ভাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলি থানার পুলিশ। মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন। গত মে মাসে বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার-হাজার আওয়ামি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাতেও দমেননি আওয়ামি লিগ কর্মীরা। বরং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝটিকা মিছিল করে চলেছেন আওয়ামি লিগ ও ছাত্র লিগের কর্মিরা। এমনকি, শনিবার দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা স্টে...
Image
 প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দোসরা অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমেও। কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী, সেখানে কী ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে–– এমন নানা প্রশ্ন সামনে আসছে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে–– আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার। আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব...
Image
  অর্থ উপদেষ্টা : ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে উল্লেখ করে এর আগেই দেশের মানুষের জন্য কিছু করে যেতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি এনবিআর চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম সুফল কি আমরা দেখে যেতে পারব? কারণ, আমাদের ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে, এর আগে কিছুটা দেখে যাব কি না। প্রধান উপদেষ্টা প্রায়ই আমাকে বলেন, কিছু কিছু কন্ট্রিবিউট করে যাই আমরা। কন্ট্রিবিউট মানে বাইরে অনেক বিরাট, এই সেই… অনেকেই চোখেও দেখে না। করলেও দেখে যে কিছুই হচ্ছে না। আজও দেখলাম কোনো একটা পত্রিকায়… নাম বলব না, সবখানে লিখেছেন হতাশা। উনি আশার কথা কিছুই দেখছেন না মনে হয়। আমি জানি না উনি দেখছেন কি না। তিনি আরও বলেন, অতএব আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। কারণ, পরে যে সরকার আসবে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে। এর মধ্যে যদি কিছুটা আশার আলো দেখাতে পারি। কর আইনজীবীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সেবা খাতে অনেক হয়রানি করা হয়। লোকজনকে ঘোরানো হয়। আমি নিজেও ...
Image
দুবাই শান্তিপূর্ণ, লন্ডনে কেন বিক্ষোভ যখন ১,০০,০০০ এরও বেশি মানুষ অভিবাসনের প্রতিবাদে লন্ডনের রাস্তায় নেমে আসে, তখন সহজেই মনে হয় অভিবাসনই সমস্যা। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকান, যেখানে প্রায় ৮০% জনসংখ্যা অভিবাসী - এবং আপনি ক্ষুব্ধ জনতা পাবেন না, কেবল সহাবস্থানকারী সম্প্রদায় এবং জীবন গড়ে তোলা। এর চেয়ে তীব্র বৈপরীত্য আর কিছু হতে পারে না। সত্য হল, অভিবাসীদের সংখ্যা সমাজ ভেঙে দেয় না। তাদের চারপাশের ব্যবস্থাই সমাজ ভেঙে দেয়। যুক্তরাজ্যে, অভিবাসীরা প্রায়শই দীর্ঘ, অনিশ্চিত ভিসা প্রক্রিয়া, ক্রমবর্ধমান খরচ এবং রাজনৈতিক আঙুল তোলার মুখোমুখি হন। সেই হতাশা রাস্তায় ছড়িয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাতে, অভিবাসন স্পষ্ট নিয়ম, শক্তিশালী সুযোগ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি। মানুষ জানে কেন তারা সেখানে আছে, তারা কীসের জন্য কাজ করছে এবং তারা নিরাপদ বোধ করে। নিয়মের বাইরে, দৈনন্দিন জীবন গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি - যেখানে ৯০% এরও বেশি মানুষ বলে যে তারা রাতে একা হাঁটা নিরাপদ বোধ করে। শক্তিশালী সরকারি পরিষেবা, ন্যায্য চাকরির সুযোগ এব...
Image
 শান্তি ও সহযোগিতার বার্তা দিয়ে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপন করলেন শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি রেকর্ড করা বার্তা প্রদান করেছেন, যেখানে সংগঠনের নীতিমালা এবং বিশ্বব্যাপী সহযোগিতার প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘ সনদ সমুন্নত রাখার আহ্বান শেখ মোহাম্মদ তার বার্তায় বলেন যে এই মাইলফলক বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, তবে "জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ"-এর সময়েও এসেছে। তিনি শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ সনদের নীতিগুলি পুনরুজ্জীবিত করার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। "জাতিসংঘ প্রতিষ্ঠার আশি বছর উদযাপনের সময় আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি," তিনি বলেন। "তবুও, বিশ্ব জটিল বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি, যা শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এর অপরিহার্য ভূমিকার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য জাতিসংঘ সনদে অন্তর্ভুক্ত নীতি এবং মূল্যবোধগুলিকে পুনরুজ্জীবিত করার জরুরি প্রয়োজনকে পুনর...
Image
  কিয়ামতের দিন মানুষ নিজের ডান ও বাম পাশে যা দেখতে পাবে আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কিয়ামতের দিন কথা বলবেন না। তখন তার এবং তার রবের মাঝে কোন অনুবাদকও থাকবে না। পরে সে তার ডান পাশে তাকাবে কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তা ছাড়া আর কিছুই সে দেখবে না। এরপর সে তার বাম দিকে তাকাবে কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তা ছাড়া আর কিছুই সে দেখবে না। এরপর সে তার সামনের দিকে তাকাবে সামনে তখন জাহান্নামকে পাবে সে।  রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খেজুরের সামান্য অংশ দান করেও তোমাদের যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে সে যেন তা করে। (ইবনু মাজাহ, হাদিস : ১৮৫) হাদিসে বলা হয়েছে মানুষ তার ডান ও বাম পাশে তাই দেখতে পাবে যা সে আগে পাঠিয়েছিল। অর্থাৎ, সে পরকালের জন্য যে আমল করেছিল। ভালো বা মন্দ যে আমল সে করেছিল তা সে দেখতে পাবে পরকালে আল্লাহ তায়ালার সামনে। পরকালে আমলের পাল্লা ভারি করতে হাদিসে বর্ণিত আমলগুলো করা উচিত। পরকালে নেকীর পাল্লা ভারি ক...
Image
 উপদেষ্টার উপস্থিতিতে শেখ মুজিব ও হাসিনার ছবি প্রদর্শন, ক্ষোভ প্রকাশ রংপুরে প্রাণী ও মৎস্যসম্পদ বিভাগের কর্মশালায় ভার্চুয়াল প্রেজেনটেশনে উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা।   রংপুরে আরডিআরএস বাংলাদেশ ভবনের বেগম রোকেয়ার মিলনায়তনে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রকল্পের অগ্রগতি নিয়ে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  এ ঘটনায় চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী পতিত সরকার প্রধানের ছবি প্রদর্শন নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে ক্ষোভ বিরাজ করতে থাকে। বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন তারা। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেন্টেশন দেন প্রকল্প সমন্বয়কারী গোলাম রব্বানী। এসময় প্রকল্পের তথ্য-চিত্র প্রদর্শনের সময় একটি স্লাইডে বিগত সরকারের শাসনামলে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মশালার ছবিতে অতিথিদের মাথার ওপর শেখ...
Image
  ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয় : মৎস্য উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয়। দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে আমরা দীর্ঘদিন ধরে মাছ রপ্তানি করে আসছি। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই আমরা ইলিশ পাঠাচ্ছি। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।  কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গ আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পড়ায় বাজারে ইলিশের দাম বেশি। গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। আর আগস্ট মাসে কম ধরা পড়েছে ৪৭ শতাংশ ইলিশ। যার কারণে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি। সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্...
Image
 জীবনসঙ্গীর কি শারীরিক সম্পর্কে আগ্রহ নেই ‘ কীভাবে শুরু করব জানি না! আমি এবং আমার স্ত্রী—দুজন ছোটবেলার বন্ধু। প্রায় ১৪ বছরের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর ২০২১ সালে বিয়ে করি। প্রথম দুই বছর বেশ ভালোই কেটেছে। আমাদের একমাত্র সন্তানের বয়স এখন তিন বছর। আমরা দুজনই চাকরিজীবী। সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে আমরা বেশ সুখী। কিন্তু ভেতরে আসলে কিছুই ঠিক নেই। ছয় মাসের বেশি সময় ধরে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই। এ ব্যাপারে আমি চিন্তিত হলেও সে উদাসীন। আমার প্রতি তার কোনো আগ্রহই যেন আর অবশিষ্ট নেই,’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় ৫০ হাজার সদস্যের একটি নারীদের গ্রুপে কথাগুলো লিখেছেন এক নারী। এমন পরিস্থিতিতে কী করবেন, জানতে চেয়েছেন তিনি। পোস্টটিতে মন্তব্য করেছেন অনেকে, দিয়েছেন নানা পরামর্শ। কেউ আবার লিখেছেন, নিজেও একই সমস্যায় আছেন। দাম্পত্য জীবনের কয়েক বছর না যেতেই স্বামী বা স্ত্রীর শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো এমন ঘটনা অহরহই ঘটছে। প্রায়ই দম্পতিদের কোনো একজন বা দুজনের মধ্যেই এ সমস্যা দেখা দেয়। সঙ্গীর এমন অনীহায় কষ্ট পেলেও লজ্জায় পরামর্শ চাইতে পারেন না অনেকে। তাঁদের জন্...
Image
  জমানো টাকার মাটির ব্যাংক সহপাঠীর মায়ের চিকিৎসায় তুলে দিল শিশুশিক্ষার্থীরা বিদ্যালয়ে মাটির ব্যাংকে জমানো টাকা এক সহপাঠীর মায়ের চিকিৎসায় দিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। মাটির ব্যাংক ভাঙার পর টাকাগুলো গুনে নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিশুশিক্ষার্থীরা তাদের জমানো টাকার মাটির ব্যাংক তুলে দিল সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য। আজ মঙ্গলবার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পিতৃহারা স্বপ্না টুডুর হাতে এ টাকা তুলে দেয় সহপাঠীরা। স্বপ্না টুডুর মা বাসন্তী হাসদা ছয় দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, লিভার, রক্তস্বল্পতাসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না পরিবারটির পক্ষে। স্বপ্না টুডুর মায়ের পাশে দাঁড়াতে সবার সামনে মাটির ব্যাংকটি ভাঙা হয়। এক, দুই ও পাঁচ টাকার কয়েনের পাশাপাশি দুই থেকে ৫০০ টাকার নোট ছিল মাটির ব্যাংকটির ভেতর। শিক্ষক ও শিক্ষার্থীরা সেই টাকা গণনা করে। ঘটনাটি জানতে পেরে শামিম হোসেন নামে একজন পথচারীও ভালো কাজে অংশ নিতে ৫০০ টাকা দিয়ে যান...
Image
  চোখের যেসব রোগ শিশুরা ধরতে পারে না, মা–বাবাও টের পান না চোখে সমস্যা হলেও শিশুরা তা ঠিক সময়ে বুঝে উঠতে পারে না। বাইরে থেকে দেখে অভিভাবকেরাও সমস্যা ধরতে পারেন না। ফলে চিকিৎসা নিতে দেরি হয়ে যায়। আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার (আইএপিবি) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী চোখের বিভিন্ন রোগে ভুগছে প্রায় ৪৫ কোটি শিশু, যেসবের বেশির ভাগই প্রতিরোধ এবং নিরাময়যোগ্য। তাই শিশুর চোখের বড় ক্ষতি এড়াতে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা করা জরুরি। শিশুরা বেশি আক্রান্ত হয়, এমন সাতটি চোখের রোগ এবং সেসবের লক্ষণ এখানে দেওয়া হলো। ১. রিফ্রেকটিভ এরর এ রোগে আলো ঠিকমতো রেটিনায় ফোকাস হয় না। এ কারণে ঝাপসা দেখে শিশু। শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ তিনটি রিফ্রেকটিভ এরর হলো— * এসটিগমাটিজম বা কর্নিয়া বাঁকা বা অনিয়মিত হওয়া * মায়োপিয়া বা দূরের জিনিস ঝাপসা দেখা * হাইপারোপিয়া বা কাছের জিনিস ঝাপসা দেখা। লক্ষণ: বারবার চোখ ছোট করে তাকানো বা মাথা কাত করা, অনেকক্ষণ ধরে পড়াশোনা করার পর বা ডিভাইস দেখার পর মাথাব্যথা হওয়া এবং চোখে চাপ অনুভব করা, বই বা মোবাইল খুব কাছে নিয়ে দেখা, টিভি বা কম্পিউটার খুব কাছে বসে দেখা। ২. অ...
Image
 বিশ্ব শাসনের নতুন লড়াই বিশ্বশাসনের এক দুর্বার লড়াই শুরু হয়েছে, যেখানে অস্ত্রের ঝনঝনানি না থাকলেও রয়েছে সম্পর্কের গতিপথ আগলে রাখার এক নিরন্তর কৌশল। এখন পশ্চিমা কৌশল বা আধিপত্যবাদের কাছে চীন তার বলয়ে ক্ষমতার ভারসাম্য রক্ষায় কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে তা দেখার বিষয়। তবে তিন নেতার বৈঠকের মধ্যদিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, বিশ্বের ভারসাম্য রক্ষায় সুদৃঢ়প্রসারী ভূমিকা রাখবে। বিশ্ব এখন রূপান্তরের মধ্যদিয়ে নয়া মেরুকরণের দিকে অগ্রসর হচ্ছে। ভবিষ্যতের নতুন লড়াই বিশ্ব মোড়লদের কপালের ভাঁজ বাড়িয়ে দিচ্ছে। কয়েক দশক ধরেই বৈশ্বিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এরই মধ্যে চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ঐক্যের বার্তা দিয়েছেন।  তিন দেশের সরকারপ্রধানের ঐক্যের মধ্যদিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার এক নতুন পথনকশা তৈরি করবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদি, পুতিন এবং শি জিনপিং একান্তে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। স...
Image
 পাঠ্যসূচিতে এনআইডি অন্তর্ভুক্তির লক্ষ্যে লেখা সংগ্রহ করছে ইসি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে লেখা সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো, ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব যাতে ছোটবেলায় তুলে ধরা যায়, তাই স্কুলের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন।’ এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি কর্তৃক লেখা আহ্বানসহ প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কমিশন। তাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভো...
Image
 রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশ ও সৌদি থেকে সেনা সদস্য নেওয়ার পরিকল্পনা যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে তা পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েনের জন্য সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো সদস্যভুক্ত দেশের বাইরের এক বা একাধিক দেশ থেকে সেনা সদস্য নেওয়া হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।     এনবিসি নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সও এমন প্রতিবেদন প্রকাশ করেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটির ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। বিষয়টি সম্পর্কে অবগত এমন চারজনের বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভবিষ্যত আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য পরিকল্পনা করা বাফার জোনটি একটি বৃহৎ সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হবে। এটি সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো বহির্ভূত দেশের সৈন্য দ্বারা সুরক্ষিত হতে পারে। তবে শীঘ্রই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা দুই দেশের প্রেসিডেন্টকে একত্রে বৈঠকে বসানোর কোনো সম্ভাবনা না থাকায়...
Image
সেনেগাল-ইউএই অংশীদারিত্বের এই সম্পর্ক দক্ষতা, প্রযুক্তি এবং সর্বোত্তম অনুশীলনের বাস্তব বিনিময়ের উপর নির্মিত হচ্ছে কূটনীতির বাইরে: সেনেগাল-ইউএই জোট সংজ্ঞায়িত প্রযুক্তিগত সহযোগিতা যদিও কূটনৈতিক কথোপকথনগুলি প্রায়শই বিস্তৃত নীতিতে কথা বলে, সেনেগাল-ইউএই অংশীদারিত্বের মূলটি প্রযুক্তিগত সহযোগিতা এবং কার্যকরী প্রকল্পগুলির উপর তীক্ষ্ণ ফোকাস দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এই সম্পর্ক কেবল ভাগ করা দৃষ্টিভঙ্গির উপর নয়, বরং দক্ষতা, প্রযুক্তি এবং সর্বোত্তম অনুশীলনের বাস্তব বিনিময়ের উপর নির্মিত হচ্ছে। চুক্তিটি ডাকার বন্দরে সংযুক্ত আরব আমিরাতের একটি সংস্থাকে কেবল পরিচালনা করার বাইরেও যায়; এতে বিশেষভাবে জাহাজ নির্মাণ প্রযুক্তির হস্তান্তর অন্তর্ভুক্ত। এই প্রযুক্তিগত ধারাটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা নিশ্চিত করে যে সেনেগালের শিল্প কেবল বজায় রাখার জন্যই নয় বরং ভবিষ্যতে এই নতুন অবকাঠামোর উপর উদ্ভাবন এবং নির্মাণের জন্য জ্ঞান এবং ক্ষমতা অর্জন করে। প্রযুক্তিগত বিনিময়ের এই মডেলটি বিভিন্ন ক্ষেত্রে পুনরাবৃত্তি করা হয়। বিমান চলাচলে, সহযোগিতা কেবল রুট চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং পাইলট প্রশিক্ষণের অত্যন্ত...
Image
 এবার দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’ আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের পর্দায় আসছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি জানান, ‘সাবা’ এখন পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের শুরুতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’ ‘সাবা’ সিনেমায় উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি শিরিনের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি। অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন শিরিনের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা সাবার কাঁধে ভেঙে পড়ে আকাশ। ‘সাবা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। পরিচালক...
Image
  রাজবাড়ীতে মাজারে হামলা, কবর থেকে মৃতদেহ তুলে আগুনে পোড়ানোর অভিযোগ রাজবাড়ীর গোয়ালন্দে 'তৌহিদি জনতা' পরিচয়ে নুরুল হক ওরফে 'নুরাল পাগলা' এর কবর, বাড়ি ও দরবার শরিফে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এমনকি মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। শুক্রবার দুপুরের পর হামলার এই ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। আহত অন্তত ২১ জন রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুরুতে নুরাল পাগলার আস্তানায় দলবেধে প্রবেশের চেষ্টা করে একদল ব্যক্তি। এসময় মাজারের ভক্ত ও বিক্ষুব্ধদের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। একপর্যায়ে মাজারের দেয়াল টপকে ভিতরে ঢুকে মাজারে থাকা অনেককে মারধর ও স্থাপনা ভাঙচুর শুরু করে একদল ব্যক্তি। এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীদের অনেকে।
Image
  লেখক, গবেষক বদরুদ্দীন উমর মারা গেছেন প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। সকালে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসার পর ১০টা ৫ মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বদরুদ্দীন উমর বামপন্থি রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তার জন্ম ( ১৯৩১ সালের ২০ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক উচ্চবিত্ত পরিবারে। বাবা বিখ্যাত রাজনীতিবিদ আবুল হাশিম, অবিভক্ত বাংলায় মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন।