পাঠ্যসূচিতে এনআইডি অন্তর্ভুক্তির লক্ষ্যে লেখা সংগ্রহ করছে ইসি

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে লেখা সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো, ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব যাতে ছোটবেলায় তুলে ধরা যায়, তাই স্কুলের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন।’

এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি কর্তৃক লেখা আহ্বানসহ প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কমিশন। তাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। এদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটারের এনআইডি আছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লেখা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog