সমবায় দিবসে বক্তারা : স্বাবলম্বীর পাশাপাশি দায়িত্বশীল হিসেবে নিজেদের গড়ে তুলুন
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- এই প্রতিপাদ্যে সারা দেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যালি আলোচনা সভা করা হয়।
রংপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক মাসুদ পারভেজ। রংপুর সমবায় বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর বলেন, সমবায় সমিতির সদস্যগণ সম্মিলিতভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের প্রতি দায়িত্বশীল হিসাবে নিজেদের গড়ে তোলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) সুমন আহমেদ প্রমুখ।
জামালপুর : গতকাল সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সভায় জেলা সমবায় অফিসার আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, জেলা সমবায়ের উপ সহকারী নিবন্ধক আতিকুর রহমান। এ সময় উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিবস উপলক্ষে জেলা প্রসাশন ও জেলা সমবায় অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জয়পুরহাট : গতকাল জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা করা হয়। জেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমবায় অফিসার মর্জিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম,জয়পুরহাট কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান শাহ আখতারুজ্জামান বাবু সহ জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতারা
গাইবান্ধা : গতকাল দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ছাব্বির আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ চন্দ্র রায়, নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি টিপু সুলতানসহ জেলার ৭ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক আনিছুর রহমান। আলোচনা সভা শেষে জেলার ৫শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।
ঝিনাইদহ : গতকাল জেলা সমবায় বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : গতকাল জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মিলায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল।
নাজিরপুর : নাজিরপুর উপজেলায় প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা চত্বরে স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও রেলী শেষে কৃষি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।
দোহার (ঢাকা): গতকাল দিবসটি উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উইর্ভাস এন্ড ইন্ড্রাষ্ট্রিয়াল ইউনিনেয়র এক সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। দোহার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ র্কর্মকতা মো. তুরাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ।
সন্দ্বীপ (চট্টগ্রাম) : গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মদন (নেত্রকোণা) : গতকাল দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিব বিন জামান প্রত্যয় প্রমুখ।
ধর্মপাশা (সুনামগঞ্জ) : গতকাল দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় প্রতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঐ স্থানে এসে শেষ হয়। এর পর ১২টার দিকে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক রুহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যা লী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যা লি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটোয়ারী (পঞ্চগড়): গতকাল দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা েেউত্তালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমবায় অফিসার ফারুক হোসেন সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
আত্রাই (নওগাঁ) : গতকাল দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেল নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
বেনাপোল : গতকাল প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। শনিবার (০১ নভেম্বর)দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোদা (পঞ্চগড়) : গতকাল দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্য ও সমতায়, দেশ সমবায়” প্রতিপাদ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার এ কে এম জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও আশরাফুল ইসলাম।
গৌরীপুর (ময়মনসিংহ) : গতকাল দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসন , উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের উদ্যোগে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা প্রধান অতিথি থেকে সমবায়ীদের হাতে সম্মানন্ াপুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল হালিম। সঞ্চালনা করেন সমবায়ী ওবায়দুর রহমান।
কাউনিয়া (রংপুর) : কাউনিয়ায় নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস শনিবার পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক।
মধুখালী (ফরিদপুর) : গতকাল দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে করে যথাস্থানে শেষ হয়। র্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা সমবায় র্কমকর্তা লাকী আক্তারের সভাপতিত্বে ও সহকারী সমবায় পরিদর্শক মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ এরফানুর রহমান।
মোংলা (বাগেরহাট) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে মোংলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো: জুবাইর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
কাহারোল (দিনাজপুর) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহারোলেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। গতকাল সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি সমবায় র্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মো: সারওয়ার মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রবির বিশ্বাস
শাহহজাদপুর : গতকাল দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও সমবায়িক পতাকা উত্তোলন, আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সমবায় অফিসার রবিউল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেসক্লাবের স্ধাারন সম্পাদক আরলামিন হোসেন,বাঘাবাড়ী ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি কে এম শামীম হোসেন এবং বাঘাবাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক নওশের আলী।
সিংগাইর (মানিকগঞ্জ) : গতকাল উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা হয়। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জহিরুল ইসলাম।
Comments
Post a Comment