বাংলাদেশের বিপক্ষে খেললে সবাই পয়েন্ট পাওয়ার কথা ভাবে
টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানকে কঠিন সময় উপহার দেবে বাংলাদেশ, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে সবার নিচে ছিল বাংলাদেশ। জয় পায়নি সাত ম্যাচের একটিতেও। দ্বিতীয় চক্রে ১২ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল তারা যদিও অবস্থানের নড়চড় হয়নি। তবে পরের চক্রে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয় ছিল বড় অর্জন। এছাড়া টাইগাররা জিতেছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজে একটি টেস্ট। সবাই বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পাওয়ার জন্য খেলে মন্তব্য করে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ' বাংলাদেশকে নিয়ে আমি কথা বলব না কারণ তারা এখানে (ফাইনালে) পৌঁছাতে পারবে না। তারা লড়াইয়েও আসতে পারবে না। সবাই যখন বাংলাদেশের বিপক্ষে খেলে তারা তখন পয়েন্ট পাওয়ার কথা ভাবে। বিশেষ করে বাংলাদেশ যখন তাদের দেশে সফর করে। কিন্তু নিশ্চিতভাবেই দেশের মাটিতে প্রতিপক্ষকে কঠিন সময় দেয়।' অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে তারা আতিথেয়তা দেবে। ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে কঠিন সময় দিতে পারে বাংলাদেশ। তারা হয়ত শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকায় গিয়ে বাজেভাবে হারবে। তারা হয়ত কোয়ালিফিকেশনের কাছেও আসতে পারবে না।'
Comments
Post a Comment