হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১০ দিনের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ছুটির পর আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাক যাতায়াত শুরু করেছে। এখন থেকে পুরোদমে কার্যক্রম চলবে। এতে দুই দেশের ব্যবসায়ীরা তাদের পূর্বনির্ধারিত কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।

এর আগে, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হিলি বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির সমন্বয়ে এই বিরতি নেওয়া হয়। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

Comments

Popular posts from this blog