আমিরাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন


দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোববার (৩০ মার্চ) উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ঈদের নামাজের পর বাংলাদেশি মুসলমান কমিউনিটি পরিবার-পরিজন নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় দিনটিকে নানা বৈচিত্র্যের মধ্য দিয়ে উদযাপন করছেন।

যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবুও প্রবাসীরা সাধ্যমতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময়, দেখা-সাক্ষাৎ, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।

এরই মধ্যে চলতে থাকে মোবাইলে দেশের প্রিয়জনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে শুরু হয় বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।

এবার আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কান ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Comments

Popular posts from this blog