দুবাইয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়


সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৬টা ২০ মিনিটে দুবাই ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী। 

সূর্য ওঠার আগেই বিশাল দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এছাড়া দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামায়াত শেষ হয় একই সময়। অন্য দেশের নাগরিকদের থেকে সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়।

মায়াত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Comments

Popular posts from this blog