হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে চিন্তিত? কী করবেন জেনে নিন


হোয়াটসঅ্যাপ এখন শুধু ব্যক্তিগত চ্যাটের জন্য নয়, অফিস ও ব্যবসার ক্ষেত্রেও অপরিহার্য হয়ে উঠেছে। তবে প্রায়ই শোনা যায় হোয়াটসঅ্যাপও আর নিরাপদ নেই! হ্যাকিং, ডেটা চুরি বা ম্যালওয়্যার আক্রমণের মতো সমস্যাগুলো দিন দিন বাড়ছে। তাই এটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আজ আপনাকে জানাবো হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখার সহজ ও কার্যকর কিছু উপায়।

একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রাখবেন না

অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, কিন্তু ব্যবহার শেষে লগআউট করতে ভুলে যান। এতে আপনার ব্যক্তিগত বার্তাগুলো অন্যের হাতে পড়ার সম্ভাবনা থাকে। তাই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার পর অবশ্যই লগআউট করা উচিত।

টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন

হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হল টু-স্টেপ ভেরিফিকেশন। এটি চালু করলে, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে শুধু ওটিপি নয়, আপনাকে একটি গোপন পিনও দিতে হবে। এতে হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়।

Comments

Popular posts from this blog