ঢাবিতে বুবলীর ‘দেয়ালের দেশ’, যা বললেন নায়িকা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে গত শনিবার থেকে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। পাঁচ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী বুধবার। ঢাবির টিএসসি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে চারটি সিনেমা। ২৩তম আসরের এই চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ছবিগুলো দেখানো হচ্ছে। মঙ্গলবার চতুর্থ দিনে দেখানো হবে শবনম বুবলীর আলোচিত ছবি ‘দেয়ালের দেশ’। মিশুক মনি পরিচালিত এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার উৎসবে দেখার জন্য দর্শক-ভক্তদের আহ্বান জানান নায়িকা। বুবলী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। এবারের আসরে আমার অভিনীত সিনেমা প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি।’ জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এছাড়াও এদিন সকাল দশটায় দর্শক দেখতে পারবেন চাষী ...
Posts
- Get link
- X
- Other Apps
ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার : ড. ইউনূস বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আমিরাত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান.... ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার: ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে নতুন আশা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে (ডব্লিউজিএস) অংশগ্রহণ করেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল বাংলাদেশি নাগরিকদের জন্য আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত ভিসা নিষেধাজ্ঞার প্রত্যাহার। ভিসা নিষেধাজ্ঞার প্রভাব সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। এখানে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন, যাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমিরাত সরকার বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ করে দেয়, যা প্রবাসীদের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। ড. ইউনূসের আহ্বান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা...
- Get link
- X
- Other Apps
ড. ইউনূসের দুবাই সফর! কী সুখবর পেলো বাংলাদেশ? সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে যোগদান ছাড়াও আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, যা প্রবাসীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। সফর শেষে শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর ইউনুস, তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী, এবং সিনিয়র সচিব লাবিয়া মুর্শেদ। বৈঠকে বাংলাদেশ-আমিরাত সম্পর্ক নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সফরের অন্যতম আলোচিত বিষয় ছিল বাংলাদেশি নাগরিকদের উপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। সফরকালে ডক্টর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ-আমিরাত সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা, এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক উন্নয়ন। এছাড়া, ডক্টর ইউ...
- Get link
- X
- Other Apps
সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করলেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুবাই শহরে বিশ্ব সরকার সম্মেলনে যোগদানের পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাঁকে বিদায় জানান, প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। ডব্লিউজিএস-এ যোগদানের পাশাপাশি, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। আলোচনাকালে, প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্...
- Get link
- X
- Other Apps
তিস্তাপাড়ে মশাল জ্বালিয়ে লাখো মানুষের প্রতিবাদ তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকাজুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তাপাড়ের কয়েক লাখ মানুষ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে একযোগে প্রতিবাদের অংশ হিসেবে মশাল প্রজ্বলন করা হয়। এ সময় বিক্ষুব্ধ তিস্তাবাসীর কণ্ঠে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘পানি আগ্রাসন মানি না মানব না’, ‘পানির ন্যায্য হিস্যা চাই-দিতে হবে দিতে হবে’, ‘তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু কর-করতে হবে’, ডাক দিয়েছেন দুলু ভাই-জাগো বাহে তিস্তা বাঁচাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষেরা একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারার জন্য ভারতকে পানি আগ্রাসী দাবি করেন। তারা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারসহ ...
- Get link
- X
- Other Apps
তিস্তাপাড়ে বছরে ১০ হাজার কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত ‘নদীত পানি নাই, চাইরো পাকে শুকি গেইছে। যখন পানি নাগে তখন তো ভারত পানি দেয় না। পানির অভাবোক ঠিক মতন হামার আবাদ হয় না বাহে। আগের মতো এ্যলা আবাদ না হওয়াতে বছরে বছরে খালি লোকসান বাড়ে। যখন যে সরকার গোদিত বসছে হামাক খালি তিস্তা নিয়্যা স্বপ্ন দ্যাকাইচে। কায়ো তো কামের কাম কিছুই করে নাই।’ তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত থাকার আক্ষেপ থেকে এভাবেই কথাগুলো বলছিলেন ষাটোর্ধ্ব বয়সী কৃষক আবেদ ব্যাপারী। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার ধুসমারার চরের বাসিন্দা। আবেদ ব্যাপারীর মতো তিস্তাপাড়ের লাখো মানুষের অভিযোগ একই। তাদের কেউ বন্যায় নয়তো খরায় ক্ষতির হিসেব কষতে কষতে হয়েছেন সর্বস্বান্ত। কেউ বা কাঁদতে কাঁদতে হয়েছেন দিশেহারা। তবুও তারা আশায় বুক বেঁধেছেন। তিস্তা যদি প্রাণ ফিরে পায়, তাতে ঘুঁচবে তাদের দীর্ঘদিনের আক্ষেপ। এক সময়ের প্রমত্তা তিস্তা নদী এখন কঙ্কাল সার চেহারায়। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তার পেটে জেগে উঠেছে ছোট-বড় অসংখ্য চর। অথচ এক সময় এই তিস্তাকে বলা হতো উত্তরের জীবনরেখা, যা এখন দুই কোটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত...
- Get link
- X
- Other Apps
‘বিশ্বজুড়ে বাংলা গান’ স্লোগানে শুরু হচ্ছে রিয়েলিটি শো যুক্তরাষ্ট্র-কানাডা ভিত্তিক টিভি চ্যানেল ‘এটিভি ইউএসএ’র ‘বাংলাদেশ ঘোষণা’ নামে একটি আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে। এই অনুষ্ঠানে মূলত এটিভি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভ যাত্রা ঘোষণা করা হয়। ‘বাংলাদেশ ঘোষণা’ এই আয়োজনে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। শিল্পীদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রেজানুর রহমান, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, কানিজ আলমাস খান, রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, ধ্রুব গুহ, চয়নিকা চৌধুরী, ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেনসহ অনেকেই। ওই ঘোষণার মূল ফোকাসে ছিল রিয়েলিটি শোয়ের লোগো উন্মোচন। ‘বিশ্বজুড়ে বাংলা গান’ এই স্লোগানকে সামনে রেখে এটিভি ইউএসএ আয়োজন করছে গানের এই রিয়েলিটি শোটির। শনিবারের সেই আয়োজনে উপস্থিত শিল্পী ও গুণীজনদের অংশগ্রহণে আয়োজনটির লোগো উন্মোচনের মাধ্যমে রিয়েলিটি শোয়ের যাত্রা সূচনা করা হয়। রিয়েলিটি শোয়ের কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্...