Posts

Showing posts from June, 2025
Image
 ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ, সংযুক্ত আরব আমিরাত আয়োজিত হওয়ার সম্ভাবনা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার পর এশিয়া কাপ আবারও শুরু হতে চলেছে। ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর শুরু হওয়ার সম্ভাবনা, টুর্নামেন্টটি ভারত আয়োজিত হবে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এখনও বিস্তারিত চূড়ান্ত করেনি, প্রচারমূলক কার্যক্রম ইতিমধ্যেই চলছে, যা ইঙ্গিত দেয় যে ইভেন্টটি পরিকল্পনা অনুসারে এগিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অংশগ্রহণকারী দলগুলিতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত থাকবে, যা এশিয়া জুড়ে ক্রিকেট ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এশিয়া কাপ ২০২৫ সময়সূচী এবং স্থান এশিয়া কাপ ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টের ভেন্যু হিসাবে নিশ্চিত করেছে। যদিও চূড়ান্ত সময়সূচী সম্পর্কে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) কর্তৃক কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে জুলাইয়ের প্রথম দিকে বিস্তারিত প্রকাশ...
Image
 ববি কোথায় গত বছরের ঈদে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গেছে ঢাকাই ছবির অভিনেত্রী ববিকে। এর পর থেকেই তাঁর নতুন সিনেমা মুক্তি পায়নি। ববি এখন কোথায়? কী করছেন? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত— ১ / ৭ পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি, নিয়মিতই ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন ছবিতে দিচ্ছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে ২ / ৭ জানা গেছে, পরিবারেরর সঙ্গে সময় কাটাতে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। অভিনেত্রীর ফেসবুক থেকে ৩ / ৭ সিডনি থেকে নিয়মিতই ছবি দিচ্ছেন অভিনেত্রী, দিন কয়েক আগে সাদা পোশাকে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে ৪ / ৭ ববি জানান, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ‘দিওয়ানা’, ‘তছনছ’সহ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে ৫ / ৭ ববি জানান, অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ ও কে এ নিলয়ের ‘বউ’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। অভিনেত্রীর ফেসবুক থেকে ৬ / ৭ সিনেমা দুটি এবারের ঈদে মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। অভিনেত্রীর ফেসবুক থেকে ৭ / ৭ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ববি জানান, তিনি এখন বে...
Image
 মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে খরচ কত, নিহত হয়েছে কত মানুষ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘদিনের, যা আরও একদফা বিস্তার লাভ করল এ সপ্তাহে ইরানের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনায় দেশটির বিমান হামলার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ব্রিফিং অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাতটি বি-টু স্টেলথ বোমারু বিমান ইরানের ফর্দো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অন্তত ১৪টি বাংকার-বিধ্বংসী বোমা ফেলেছে। একেকটি বি-টু স্টেলথ বোমারু বিমানের দাম প্রায় ২১০ কোটি ডলার। যে বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে, সেগুলোর দামও কয়েক কোটি ডলার। ইরানে গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ১২৫টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে ছিল বোমারু বিমান, জঙ্গি বিমান, জ্বালানিবাহী ট্যাংকার, নজরদারি উড়োজাহাজ এবং সহায়তাকারী ইউনিট বহনকারী উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজ মোতায়েন ও পরিচালনা করতে খরচ হয়েছে কোটি কোটি ডলার। বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুল...
Image
 বিশ্বে বিমান সক্ষমতায় যে দেশগুলো সবচেয়ে শক্তিশালী ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র হামলা করেছে ইরানে। ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস করার উদ্দেশ্যে ভারী বাংকার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। বোমা ফেলায় ব্যবহার করা হয়েছে ৭টি শক্তিশালী বি-২ বিমান। এই আক্রমণে বি-২ বিমানকে সহায়তার জন্য ১১৮টি বিমান সাতটি বি-২ বিমানকে সহায়তা করেছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও মানেনি এই দুই দেশ। পুরো যুদ্ধটাই হচ্ছে আকাশপথে। আক্রমণে মিসাইলের পাশাপাশি বিমান দিয়েও হামলা হয়েছে। যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন দেশ কতটা শক্তিশালী, তা বোঝার জন্য এখন বিমানের সক্ষমতা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ তাদের আকাশসীমায় আধিপত্য ধরে রাখতে ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে সুদক্ষ বিমানবাহিনী। চলো তাহলে জেনে নেওয়া যাক, বর্তমানে বিশ্বের সামরিক সক্ষমতায় কোন দেশের বিমানবাহিনী এগিয়ে রয়েছে। এই র‍্যাঙ্কিং করা হয়েছে ২০২৪ সাল পর্যন্ত তথ্য এবং ২০২৫ সালে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। ১. যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে মোট ১৪ হাজার ৪৮৬টি সামরিক বি...
Image
 ‘ভেবেছিলাম, বাবা ফিরে আসবেন, বাবাকে ছুঁয়ে দেখব রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিয়ে আয়োজিত এক সভায় গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন বিগত শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, আর কত কান্না করলে, আর কত দিন স্বজনের ছবি বুকে নিয়ে ঘুরলে গুম-খুনের বিচার পাব। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়নাঘর পরিদর্শনের সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন তাঁরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিয়ে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ কথা বলেন। মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (এইচআরডিসি), মায়ের ডাক ফাউন্ডেশন ও এসডব্লিউএবি–এর পক্ষ থেকে নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস পালনে এ সভার আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনীতিবিদ, গবেষক, আইনজীবী ও মানবাধ...
Image
 এইচএসসি পরীক্ষা শুরু কাল, প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এ ছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় এ বছর এইচএসসিতে প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী কমেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। কমেছে সাত হাজারের মতো। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। এ পরীক্ষার কারণে আগামী ১৫...
Image
 ‘কে আমাকে নিয়ে ভালো বলল, কে খারাপ, সেদিকে মনোযোগ দিই না’ :  গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল ক্যারিয়ারের শুরু থেকেই নাজমুল হোসেনের সঙ্গী সমালোচনা। কঠিন সেসব দিন এখন অনেকটাই পেরিয়ে এসেছেন। বাংলাদেশ দলকে তিন সংস্করণে দিয়েছেন নেতৃত্ব, এখন যদিও শুধু টেস্ট অধিনায়ক। এই সংস্করণে ব্যাট হাতে দলের বড় ভরসাও। শ্রীলঙ্কার বিপক্ষে গলেই যেমন দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন।   বাংলাদেশের আর কোনো অধিনায়কেরই এমন কীর্তি নেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুল হকেরও টেস্টে জোড়া সেঞ্চুরি আছে (২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে)। তবে দুটি ম্যাচে জোড়া সেঞ্চুরি শুধু নাজমুলেরই। আজ গলে ড্র টেস্টে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। ম্যাচ শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাজমুলকে জিজ্ঞেস করা হয়েছিল—খারাপ করলে যতটা সমালোচনার মুখে পড়েন, ভালো করলে কি ততটা কৃতিত্ব পান? উত্তরে বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বলল বা খুব খারাপ কথা বলল—খুব বেশি ওদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কীভাবে প্রতিদিন ভালো করতে পারি। কোনো দিন হয়, কোনো দিন হয় না; এই খেলাটাই ...
Image
 প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বেশির ভাগ রাজনৈতিক দল একমত: জোনায়েদ সাকি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।  প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, একজন ব্যক্তি এক জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এমন একটি প্রস্তাব আলোচনায় এসেছে এবং এতে বেশির ভাগ রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জোনায়েদ সাকি। তিনি বলেন, এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এমন বিষয়ে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তিনটি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং সবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এই বিষয...
Image
 বাজেট কেন কাজ করে না আমরা জানি, বাজেট উপস্থাপন একাধারে আর্থিক পরিকল্পনা; আবার রাজনৈতিক অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ। কিন্তু এবারের ২০২৫-২৬ বাজেট এক বিশেষ প্রেক্ষাপটে এসেছে। বৈশ্বিক মন্দা, ভূরাজনৈতিক টানাপোড়েন, আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—দেশের অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এ বাজেটকে অতীতের তুলনায় ভিন্নমাত্রায় মূল্যায়নের সুযোগ এনে দিয়েছিল। কিন্তু সামগ্রিক পর্যালোচনায় এবারও বাজেট আমাদের জাতীয় পুঁজির সংবর্ধনের একটি নির্ভরযোগ্য রূপকল্প দিতে পারেনি। এখানে-ওখানে সামান্য কৃচ্ছ্রসাধনের ইঙ্গিত থাকলেও ভবিষ্যৎমুখী তৎপরতা নেই। আছে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগও, তবে অনেকটাই সোনার হাঁস মেরে ফেলার মতো এলোপাতাড়ি তৎপরতা। এতে জাতির ভবিষ্যৎযাত্রা কণ্টকমুক্ত হবে না। ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এ বাজেট এখনো পরিস্থিতি ও ব্যয় বরাদ্দ বিবেচনায় উচ্চাভিলাষী। অঙ্কের এ বিশালতা কতটা বাস্তবসম্মত, সেটা এখনো মূল প্রশ্ন। সবচেয়ে বড় যে দিকটি শুরুতেই আলোচনার দাবি রাখে, তা হলো রাজস্ব লক্ষ্যমাত্রা। এনবিআরের ওপর নির্ভর করে সরকার পাঁচ লাখ কোটি টাকার মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু বিগত ...
Image
 ৩০ বছর আগে মৌকে বন্ধুরা বলেছিল, ‘তুই কিন্তু আর অভিনয় করিস না’ সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা সাদিয়া ইসলাম মৌয়ের। পরিবার থেকেই শুরুতে নাচে আসেন। পরবর্তী সময়ে মডেলিং ও অভিনয়ে যুক্ত হন। তিনি মডেলিং অঙ্গনে এখনো তরুণদের আদর্শ। দীর্ঘ প্রায় তিন যুগের ক্যারিয়ারে কী ছিল তাঁর পথচলার অনুপ্রেরণা। পুরো কৃতিত্ব তিনি কাকে দিতে চান? আজ এই মডেল ও অভিনেত্রীর জন্মদিন। জেনে নিতে পারেন, তাঁর সেই জানা ও অজানা কথাগুলো। বাবা সাইফুল ইসলামকে শৈশব থেকেই গাইতে দেখেছেন মৌ। তিনি ছিলেন সংগীতশিল্পী। মা রাশা ইসলাম নৃত্যশিল্পী ছিলেন। পরবর্তী সময়ে অভিনয়ও করেছেন। দাদাবাড়ি ও নানাবাড়ির লোকেরাও রীতিমতো সংস্কৃতিচর্চা করতেন। এমন আবহে বড় হলেও ভবিষ্যতে মডেলিং বা অভিনয়ে ক্যারিয়ার গড়বেন, জনপ্রিয়তা পাবেন, এটা কখনোই ভাবেননি। সেই চেষ্টাও নাকি ছিল না মৌয়ের। মৌ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার আজকের অবস্থানে আসার পুরো কৃতিত্ব একমাত্র আমার মায়ের। বলা যেতে পারে, আমার বিন্দুমাত্র পরিশ্রম নেই। মায়ের চেষ্টায় এত দূর এসেছি।’ শুধু তা–ই নয়, তিনি মিডিয়ায় ক্যারিয়ার গড়বেন, মানুষ তাঁকে চিনবে, জনপ্রিয় হবেন, এই স্বপ্নও নাকি তাঁর চেয়ে বেশি তাঁর মা দেখেছে...
Image
 নীহা কি এখনই সিনেমায় অভিনয় করবেন ঈদুল আজহার নাটকে অভিনয় করে আলোচিত নাজনীন নীহা। ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘আশিকী’সহ তাঁর অভিনীত একাধিক নাটক। ঈদের পর ছুটির মেজাজে রয়েছেন অভিনেত্রী।  নাটকটি নিয়ে ট্রল প্রসঙ্গে নীহা বলেন, ‘নাটকের ছোট্ট একটা ক্লিপিংস দেখে মানুষ কি না কি বিচার করে ফেলছে। এখন বেশির ভাগেরই মানসিকতা এমন। আমরা পুরো বিষয়টা না জেনে মতামত দিয়ে দিই। তাই বলব, স্রেফ মলাট দেখেই পুরো বই সম্পর্কে মত দেবেন না। আগে পুরো জিনিসটা দেখা উচিত। যাঁরা ট্রল করেছেন, পুরো দেখার পর তাঁদের অনেকে নাটকটি যে ভালো, সে কথা বলেছেন।’ ‘অপূর্ব–অভিজ্ঞতা’ টেলিভিশন নাটকের আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দুই দশকের বেশি অভিনয়ের সঙ্গে আছেন। ছোট পর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া শিল্পীও তিনি। ‘মেঘবালিকা’, ‘মন দুয়ারী’র পর এবারের ঈদে অপূর্বর সঙ্গে ‘ঘ্রাণ’ নাটকে কাজ করেছেন নীহা। নাটকটি তাঁর প্রিয় তালিকায় জায়গা করে নিয়েছে। অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা বিষয়ে নীহা বলেন, ‘সব সময় অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। এত আন্তরিকভাবে সহযোগিতা করেন, তাঁর সঙ্গে কে না কাজ করতে চায়? আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না। ...
Image
 বাচসাসের ‘নিন্দা ও প্রতিবাদ’ নিয়ে চরকি ও ডোপ প্রোডাকশনসের বক্তব্য ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ‘চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ’। ২০ জুন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়। বিষয়টি নিয়ে আজ রোববার আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ডোপ প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “বাচসাস”–এর চিঠিতে লক্ষ করা যায়, “উৎসব” সিনেমার মূল প্রযোজনা প্রতিষ্ঠান “ডোপ প্রোডাকশনস”-এর নাম ব্যবহার করা হয়নি। শুধু সহপ্রযোজক “চরকি”র নাম উল্লেখ করা হয়েছে, যা আপাতদৃষ্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা ও দায় চাপানোর অভিপ্রায় বলে মনে হলেও “চরকি” ও “ডোপ” এটিকে মিস–কমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ বলে বিশ্বাস করতে চায়। কারণ, “উৎসব” সিনেমার ঘোষণা থেকেই সাংবাদিক বন্ধুরা আন্তরিকভাবে সিনেমাটির প্রচারণায় সাহায্য করেছেন, সে জন্য আমরা অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। এ জন্য নানান সময় তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা।’ চরকি ও ডোপ প্রোডাকশনস লিখেছে, ‘যেহেতু “...
Image
 সংকট সমাধানে দুই সপ্তাহে কতটা সফল হবেন ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাতে নিজেদের সরাসরি জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা অনেকটা পিছু হটার মতো ব্যাপার। সামাজিক যোগাযোগমাধ্যমে এটাকে অনেকে ট্রাম্পের দুর্বলতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের শাসকদের কঠোর মনোভাব নতুন নয়। তা ছাড়া মধ্যপ্রাচ্যের মতো অশান্ত একটি অঞ্চলে আবার যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত বেশ জটিল। তাই ইরানে ওয়াশিংটনের বোমা হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্পের মতো মার্কিন প্রেসিডেন্টের দুবার ভাবার বিষয়টি দুর্বলতা নয়। প্রশ্ন হলো, এই পক্ষকাল সময় ট্রাম্প কতটা সফলভাবে কাজে লাগাতে পারবেন? কারণ, এই সময়টা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরান ও ইসরায়েলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এর মধ্যে সব পক্ষ বিপরীত পক্ষের মনোভাব যতটা সম্ভব বুঝতে চাইবে। মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক শীর্ষ কর্মকর্তা ব্...