যাকাতের শক্তিতে ১০ বছরেই দারিদ্র্য বিমোচন সম্ভব দেশে বিত্তবানদের কাছ থেকে বছরে এক লাখ কোটি টাকার যাকাত আদায় করা সম্ভব। অথচ আদায় হচ্ছে মাত্র ১২ কোটি টাকা। যাকাত আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) একটি আলাদা বিভাগ থাকলেও কার্যত সেটি যেন ‘নিধিরাম সর্দার’। প্রচার-প্রচারণা না থাকা, যাকাত আদায়ের সঠিক পরিকল্পনার অভাব, আদায় ও বিতরণে সমন্বয়ের ঘাটতি এবং নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারিভাবে যাকাত দিতে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঝিমিয়ে পড়া যাকাত ফান্ডের কার্যক্রম ফের গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, কাঠামোগত জটিলতায় যাকাত ফান্ড বিভাগটি সারা বছর ঘুমিয়ে থাকে। রমজান মাস এলে একটু নড়েচড়ে বসে। এ ছাড়া বছরে দু-একটি সেমিনার আর নামমাত্র কয়েকটি বিজ্ঞাপন দিয়ে দায় সারে বিভাগটি। অথচ চাইলে বছরে এক লাখ কোটি টাকার যাকাত আদায় করা সম্ভব। এটি সম্ভব হলে শুধু যাকাতের অর্থ দিয়েই ১০ বছরের মধ্যে দেশ থেকে পুরোপুরি দারিদ্র্য বিমোচন সম্ভব। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, দেশে কতসংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান যাকাতের আওতায় আছেন, সেই তথ্য তাদের কাছে নেই। জাতী...
Posts
Showing posts from March, 2025
- Get link
- X
- Other Apps
রংপুরে কখন কোথায় ঈদের জামাত রংপুরের ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের জামাত আদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। এদিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করবেন। ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কালেক্টরেট ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, প্রশাসক স্যারের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে কয়েকদিন ধরে ঈদগাহের কাজ চলছে। ইতোমধ্যে ঈদগাহে সিসিট...
- Get link
- X
- Other Apps
ঈদে ঝড় তুলবে শাকিব-নুসরাতের রোম্যান্স! মিমি চক্রবর্তীর পর এবার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন নুসরাত জাহান। সুপারস্টার শাকিব খানের জন্মদিনের প্রাক্কালে সেই গানের এক ঝলক দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করলেন দুই বাংলার দুই তারকা। ডান্সফ্লোরে শাকিব-নুসরাতের রোম্যান্টিক পারফরম্যান্স যে ঈদ আসার আগেই সুপারহিট, সেটা বেশ স্পষ্ট। ২৮ মার্চ শাকিবের জন্মদিন অন্যদিকে ৩১ মার্চ ইদ। আর উৎসবের কথা মাথায় রেখেই দিন দুয়েক আগে আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এই গান। যে ছবির শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরাত জাহানের আইটেম ডান্স ‘চাঁদমামা’। অতঃপর দুই বাংলার অনুরাগীদের জন্য যে এটা বড় ‘ইদি’ অর্থাৎ ইদের উপহার হতে চলেছে, তা বলাই বাহুল্য। তাদের কথায়, ‘চলতি বছর ইদের চাঁদ সম্ভবত সত্যিই অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে।’ মাস খানেক আগেই মুম্বাইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম নম্বর ‘চাঁ...
- Get link
- X
- Other Apps
ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ! ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও নারীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন উচ্চপদস্থ কর্মী সারা উইন উইলিয়ামস। সম্প্রতি প্রকাশিত তার বইতে তিনি দাবি করেছেন, ফেসবুকের শীর্ষকর্তারা চীনের সঙ্গে গোপনে তথ্য ভাগ করতেন এবং নিজেদের স্বার্থে নানা অনৈতিক কাজ করেছেন। সারা বলেন, ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ চীনে ব্যবসা বাড়ানোর জন্য সেখানে কমিউনিস্ট সরকারের শর্ত মেনে নিতে প্রস্তুত ছিলেন। এমনকি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটকে না জানিয়েই এই পরিকল্পনা করা হয়। অভিযোগ উঠেছে, চীনকে ফেসবুকের সার্ভার অ্যাক্সেস দেওয়া হয়েছিল। যা ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য বিপজ্জনক হতে পারে। সারার অভিযোগ, ফেসবুকের অভ্যন্তরীণ কর্মসংস্কৃতি ভয়াবহ। কর্মীদের ইচ্ছেমতো ছাঁটাই করা হতো, আর নারীদের প্রতি অসদাচরণ ছিল নিত্যদিনের ঘটনা। এমনকি সংস্থার দুই শীর্ষকর্তা, সিইও মার্ক জুকারবার্গ ও প্রাক্তন সিওও শার্ল স্যান্ডবার্গ, নিজেদের স্বার্থে লাগাতার দুর্নীতিতে লিপ্ত ছিলেন। ‘কেয়ারলেস পিপল: এ কশনারি টেল অফ পাওয়ার, গ্রিড অ্যান্...
- Get link
- X
- Other Apps
৫ বছরের জন্য নির্দিষ্ট ‘হোমগ্রাউন্ড’ পেলো আফগানিস্তান আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না। হোম ম্যাচগুলো ভারত বা সংযুক্ত আরব আমিরাতে খেলতে হয় তাদের। এবার তারা ৫ বছরের জন্য আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজের হোম গ্রাউন্ড বানাচ্ছে। এরই মধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী পাঁচ বছর আফগানিস্তান নিজেদের হোম ম্যাচগুলো আবুধাবিতেই খেলবে। চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে। সেই সঙ্গে আফগানিস্তান 'এ' দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। এই চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। আফগানিস্তানের ক্রিকেট কার্যক্রম বৈশ্বিকভাবে ছড়িয়ে দিয়ে সাহায্য করতে চায় সংযুক্ত আরব আমিরাত। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে।’ এডিসিএসএইচ এর প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘আমাদের (ভেন্যু) সুবিধাগুলো ইতোমধ্যেই বিশ্বের সেরা খ...
- Get link
- X
- Other Apps
এমন হার আগে কখনোই দেখেনি ব্রাজিল আত্মবিশ্বাস ছিল চূড়ায়। মাঠের ট্যাকটিক্সে অনেকটা পিছিয়ে থাকলেও ব্রাজিলের শরীরি ভাষা বলে দিচ্ছিল, আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তারা। এস্তাদিও মনুমেন্তালে কথার লড়াইটা ভালোই জমিয়েছিল ব্রাজিল। কিন্তু ফুটবলের লড়াইয়ে ব্রাজিলকে নিয়ে বলতে গেলে ছেলেখেলাই করেছে আর্জেন্টিনা। এস্তাদিও মনুমেন্তালে কনমেবল অঞ্চলের বাছাইপর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে এদিন স্কোরশিটে নাম তুলেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গুইলিয়ানো সিমিওনে। আর্জেন্টিনা এদিন নেমেছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই একাদশ নিয়ে। পার্থক্য কেবল এক জায়গায়। লিওনেল মেসির বদলে এদিন মাঠে ছিলেন থিয়াগো আলমাদা। আর বিশ্বকাপ জেতা সেই একাদশ ব্রাজিলকে ডুবিয়েছে নতুন এক লজ্জায়। নিজেদের ইতিহাসে এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি ব্রাজিল। আর চিরপ্রতীদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে গিয়েই এমন লজ্জা পেতে হলো তাদের। এছাড়া ২০১৪ সালের পর এই প্রথম কোনো ...
- Get link
- X
- Other Apps
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার তথ্য বুধবার (২৬ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় দেশটির জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন। তিনি উৎসাহের সঙ্গে উল্লেখ করেছেন, মূলত অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আগ্রহ এবং বিচক্ষণতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক, বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে। শেহবাজ শরিফ গত বছর নিউইয়র্ক এবং কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ এবং সৌহার্দপূর্ণ বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমাদের যৌথ প্রচেষ্টা এবং বোঝাপড়ার মাধ্যমে, আমরা আমাদের দুই দেশের মধ্য...
- Get link
- X
- Other Apps
জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছানো জরুরি : পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। আর জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক ও নীতিগত ঐকমত্য প্রয়োজন। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। যদিও ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে মতপার্থক্য কমিয়ে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু বিচার ব্যবস্থার উন্নয়ন জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করা হচ্ছে। এছাড়া, জুলাই-অগাস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব, যেন জনগণ এই বিচারের মাধ্যমে ন্যায়বিচারের কিছুটা অনুভূতি পায় এবং আস্থার পরিবেশ সৃষ্টি হয়। সবাই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবেন এম...