জাতীয় দলের ক্যাম্প শুরু, কবে যোগ দেবেন হামজা আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন ফুটবলাররা। এদিন প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে রিপোর্ট করেছেন ২৭ জন। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। ইতালি লিগে খেলা ফাহামেদুল ইসলাম সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ১০ মার্চ। শনিবার সকাল থেকে শুরু হবে মাঠের অনুশীলন। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৫ মার্চ পর্যন্ত অনুশীলন করে ২৮ জন নিয়ে সৌদি আরব যাবেন কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা। সেখান থেকে দল ঢাকায় ফিরবে ১৭ মার্চ। ডিফেন্ডার সাদ উদ্দিন শুক্রবার রিপোর্ট করেননি। শনিবার সকালে অনুশীলনের আগেই তার হোটেলে ওঠার কথা রয়েছে। ঢাকায় তিন দিন অনুশীলন করে দল যাবে শিলংয়ে। সেখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
Posts
Showing posts from February, 2025
- Get link
- X
- Other Apps
রমজানে ক্রিকেট দেখার অভিজ্ঞতা আরও সুন্দর হলো! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ -এর উত্তেজনা এবার দ্বিগুণ হতে চলেছে! কারণ শুধু ক্রিকেটই নয়, এবার রোজাদার দর্শকদের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাকছে বিনামূল্যে ইফতার বক্স ! 🏏🍱 প্রতিবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। তবে যাঁরা রমজান মাসে রোজা রাখবেন, তাঁদের জন্য এটি একটি বাড়তি সুবিধা। স্টেডিয়ামে বসে প্রিয় দলের খেলা উপভোগ করার পাশাপাশি ইফতারের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না! দুবাই স্টেডিয়ামে ফ্রি ইফতার বক্স: কী থাকতে পারে? দুবাই স্পোর্টস কাউন্সিল এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ -এ দর্শকদের জন্য ফ্রি ইফতার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি ইফতার বক্সে থাকবে— ✅ খেজুর 🍽️ ✅ ফলমূল 🍎🍊 ✅ জুস বা পানি 🥤 ✅ হালকা স্ন্যাকস 🥪 এতে রোজাদার দর্শকরা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারবেন এবং খেলা দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়ে উঠবে। কোন ম্যাচগুলো রমজান মাসে পড়ছে? ২০২৫ সালের রমজান মাস শুরু হবে ১ মার্চ থেকে এবং সেই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ...
- Get link
- X
- Other Apps
সমগীতের ‘ভাষাবৈচিত্র্যের গান’-এ বাংলার সঙ্গে অন্যান্য ভাষাগোষ্ঠীর পরিবেশনা সমগীত সংস্কৃত প্রাঙ্গণের আয়োজনে ‘ভাষাবৈচিত্র্যের গান’ কনসার্টে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসেন বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে । বৈষম্যহীন সংস্কৃতির জমিন তৈরির প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হলো সমগীত সংস্কৃত প্রাঙ্গণের আয়োজন ‘ভাষাবৈচিত্র্যের গান’ কনসার্ট। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিয়েছেন দেশের প্রখ্যাত শিল্পীরা ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা। বম, মান্দি, মারমা, ত্রিপুরা ভাষার সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল চা–বাগানের শ্রমিকদের গান, ছিল ফয়েজ আহমদ ফয়েজের উর্দু কবিতা পাঠ। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়’ এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনা দিয়ে শুরু হয় সমগীত সাংস্কৃতিক সংগঠনের এ আয়োজন। সমগীতের পক্ষ থেকে প্রথম দুটি পরিবেশনা ছিল এ গান দুটি। শিল্পী সায়ান নিজের গান শুরুর আগে বললেন, ‘এই বহুভাষার সঙ্গে আরেকটি ভাষা আছে, যে বিষয় নিয়ে আমরা ক...
- Get link
- X
- Other Apps
দুবাই-বাংলাদেশ বিজনেস ফোরাম: বিশ্ব বাণিজ্যের এক নতুন দিগন্ত বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের এই ধারাকে ত্বরান্বিত করতে অনুষ্ঠিত হলো দুবাই-বাংলাদেশ বিজনেস ফোরাম , যেখানে দুই দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা একসঙ্গে নতুন সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা করেছেন। দুবাই-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের অগ্রগতি দুবাই দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালের প্রথম নয় মাসে দুবাই-বাংলাদেশের অ-পেট্রোলিয়াম বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫.১ বিলিয়ন দিরহাম , যা বছরে ২৩.৪% প্রবৃদ্ধি প্রদর্শন করেছে। এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের আমদানি ১,৩৫২.৯ মিলিয়ন ডলার এবং আমিরাতে বাংলাদেশের রপ্তানি ৪০২.৬৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। নতুন বিনিয়োগের সম্ভাবনা দুবাই-বাংলাদেশ বিজনেস ফোরামে আলোচিত হয়েছে বিভিন্ন সম্ভাবনাময় খাত, যেখানে বাংলাদেশি বিনিয়োগকারীরা তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন। এর মধ্যে অন্যতম— ✅ লজিস্টিক সেক্টর 🚛 ✅ রিয়েল এস্টেট ও নির্মাণ খাত 🏗 ✅ মেডিকেল ট্যুরিজম 🏥 ✅ ফিনটেক ও প্...
- Get link
- X
- Other Apps
ছিনতাইয়ের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলি: ডিএমপি কমিশনার ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, অপরাধ হলে আশপাশের মানুষ প্রতিরোধ না করে মোবাইল বের করে ভিডিও করছেন। আমি অনুরোধ করবো আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি। একটা লোক বিপদগ্রস্ত হলে সবাই এগিয়ে যাই। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনকালে এসব বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এখন একটা ঘটনার সঙ্গে সঙ্গে ভিডিও করে। আগে যে প্রতিরোধের চেষ্টা করতো এখন সেটা চোখে পড়ে না। ওই লোকটা যে বিপদে পড়েছে তার সাহায্যে এগিয়ে না গিয়ে ভিডিও করে। তাই আমি অনুরোধ করি আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি। তিনি বলেন, মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি ব্যবহার করে যারা ছিনতাই করে তাদের অনুসন্ধান এবং চেক করছি। ছিনতাইকারীরা যাতে ধরা পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চিহ্নিত যেসব সন্ত্রাসী আছে তাদের আমরা এই অভিযানের মাধ্যমে আটক করবো। তবে সব ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের একান্ত কাম্য। পাড়া-মহল্লায় চাপাতি ও দেশীয় অ...
- Get link
- X
- Other Apps
স্বাস্থ্য নীতিমালা হালনাগাদের সুপারিশ টাস্কফোর্সের স্বাস্থ্য সংক্রান্ত নীতিমালাগুলো হালনাগাদ করার সুপারিশ করেছে টাস্কফোর্স। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন খাতের সংকট থেকে উত্তরণে গঠিত টাস্কফোর্সের উল্লেখযোগ্য সুপারিশ নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপারিশগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্বে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাস্থ্য খাতের সুপারিশে বলা হয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা (প্রাইমারি সেবা) শক্তিশালী করার জন্য পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বিদেশ নির্ভরতা কমাতে স্বাস্থ্য খাতে অব্যবহৃত সম্পদের ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নামে দুটি আলাদা বিভাগকে একীভূতকরণ, ডিজিটালাইজেশন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত, অপরিকল্পিত ব্যয় কমাতে সংস্কার কার্যক্রম জোরদার ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকির মোকাবিলায় পদক্ষেপ নিতে হবে...
- Get link
- X
- Other Apps
‘ডু অর ডাই’ ম্যাচে পিন্ডিতে সুখস্মৃতি ফেরাবে বাংলাদেশ? রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশের স্মৃতির বয়সটা বেশ পুরাতন। সেই ২০০৩ সালে এই মাঠে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জুটেছিল ৫ উইকেটের হার। ২০২০ সালে টেস্টে ছিল ইনিংস ব্যবধানে হারের লজ্জা। কিন্তু ২০২৪ এর আগস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট এবং প্রথমবার টেস্ট সিরিজ জয়টাও হয়েছিল এই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে ব্যাপক সংস্কার হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। কিন্তু সেই পুরাতন মাঠ তো রয়েই গিয়েছে। বাতাসে এখনো বাংলাদেশ দল হয়ত সেই জয়ের ঘ্রাণই পাবে। খুব তো বেশিদিন আগের কথা নয়! তবে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে খানিকটা দুশ্চিন্তা আর দুর্ভাবনা যে নেই, সেই কথাও তো নিশ্চিত করে বলা চলে না। সাম্প্রতিক সময়টা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ভালো যাচ্ছে না সেটা বেশ পুরাতন কথা। রানের ধারে নেই বাংলাদেশি ব্যাটাররা। সবশেষ সিরিজ জয় এসেছিল ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর অবশ্য আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিল অসহায় আত্মসমর্পণ। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়...
- Get link
- X
- Other Apps
এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির আংশিক সংশোধন করা হয়েছে। একই সঙ্গে এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ২৪ জুন থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সংশোধিত তালিকা অনুযায়ী তা শুরু হবে ১ সেপ্টেম্বর। ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনী পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। গত ২৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছিল, সেই অনুযায়ী ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রাক নির্বাচনী পরীক্ষা ছিল। নতুন সূচি অনুযায়ী, ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার ফল প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর। পুরোনো সূচিতে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্ব...
- Get link
- X
- Other Apps
অনলাইন গণমাধ্যম এখন ভিজুয়াল ঢোল পিটিয়ে খবর প্রচারণা থেকে কাগজ আর প্রিন্টিং প্রেস। সেখান থেকে রেডিও, টেলিভিশনের পথ ঘুরে হাতে থাকা মোবাইল। সংবাদ পরিবেশনের ধরণে যুগে যুগে এসেছে পরিবর্তন। সাধারণ মানুষের কাছে খবর সহজে পৌঁছে দিতে এসেছে নতুন সংযোজন। ইন্টারনেট এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন গণমাধ্যমের চিত্রটাও দ্রুত পরিবর্তিত হয়েছে। পাঠক বা দর্শকের মনোযোগ আকর্ষণ করতে শুধু লেখা বা ছবি যথেষ্ট নয়; বরং ভিডিও এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট এখন আধুনিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দু। এই পরিবর্তন কীভাবে এসেছে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন কেন ভিজুয়াল কন্টেন্টের ওপর জোর দিচ্ছে? ভিজুয়াল কন্টেন্টের জনপ্রিয়তার কারণ ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করা সহজ গবেষণা বলছে, মানুষের মস্তিষ্ক লেখা পড়ার চেয়ে ছবি এবং ভিডিও দ্রুত প্রক্রিয়া করতে পারে। ফলে পাঠকরা ভিজুয়াল কন্টেন্টের প্রতি বেশি আকৃষ্ট হয়। কানে শোনা, চোখের সামনে চলমান ঘটনা দেখতে পাওয়ায় ইন্দ্রিয়ের ব্যবহার হচ্ছে বেশি। সংবাদও তাই সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করছে অনেকটা বেশি। মাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের ...